নওগাঁর ধামইরহাটে ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষণ ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকাল থেকে বিআরডিবি হলরুমে দিনব্যাপী এই ভ্রাম্যমাণ প্রশিক্ষণে ২৫ টি সমবায় সমিতর সভাপতি ও সম্পাদক অংশগ্রহণ করেন।
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সুলতান আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ সাজ্জাদ পারভেজ।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, সমবায় অফিসের সহকারি পরিদর্শক মোঃ আহসান হাবীব প্রমুখ আলোচনায় অংশ নেন।
সবশেষে প্রশিক্ষণার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন