কুড়িগ্রামের চিলমারীতে "রাজার ভিটা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায়" নবীন বরণ, অভিভাবক সমাবেশ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪শে সেপ্টেম্বর) সকালে ১১টার দিকে "রাজার ভিটা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সভা কক্ষে, উক্ত মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মিনহাজুল ইসলামের সভাপতিত্ব নবীন বরণ,অভিভাবক সমাবেশ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস, শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান। এবং (২০২৬-২০২৭) শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদেরকে সবক অনুষ্ঠান শেষে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে। এ সময় সবক অনুষ্ঠান পরিচালনা করেন, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইউনুস আলী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জিয়াউর রহমান।
আরও উপস্থিত থেকে রাখেন, সহকারী অধ্যাপক (বাংলা) নুরুল হক, সহকারী অধ্যাপক (ইংরেজি) আছমা খাতুন, প্রভাষক (আরবি) আবু আখতার, সহকারী শিক্ষক (ICT) তৈয়বুর রহমানসহ আরও অনেকে।
পরে অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করণ, লেখা-পড়ার মানোন্নয়ন ও চরিত্র গঠনের নানামুখী পরামর্শ দিয়ে অভিভাবকগণ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল জব্বার ফারুকী সাহেব। অবসর প্রাপ্ত বিদায়ী ইবতেদায়ী শিক্ষক আবু সায়েদ সাহেব এর দীর্ঘ ৪০ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের নানা স্মৃতিচারণ নিয়ে আলোচনা হয়েছে।
সুখ-দুঃখ, আনন্দ, ভালোবাসা, ক্লাসে পাঠদান, শিক্ষক মিলনায়তনে সবার উপস্থিতি, মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর বিচরণ সবার সাথে হাসিমুখে আলাপচারিতা এসব স্মৃতি শিক্ষকদের মানস পটে ভেসে ওঠেন।
অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আবু সায়েদকে বিদায়ী সম্মাননা স্মারক ও কিছু উপহার সামগ্রী শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে তাঁর হাতে তুলে দেয়া হয়েছে। দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে শিক্ষকরা যেন ভারাক্রান্ত হয়েছেন।
পরিশেষে মোটর বাইক শোভাযাত্রার মাধ্যমে বিদায়ী শিক্ষককে তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেয়ার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন "রাজার ভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার" শিক্ষক-কর্মচারীগণ।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন