ফরিদপুরের ভাঙ্গায় ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার ২ টি প্রাতিষ্ঠানিক জলাশয় ও ৩ টি উন্মুক্ত জলাশয়ে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।
এতে পরিষদের পুকুর,মুন্সেফ কোর্টের পুকুর, আতাদী সহ ৩ টি উন্মুক্ত জলাশয়ে ২৮৫ কেজী রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহানের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, মাছে ভাতে বাঙালি এ প্রবাদকে সামনে রেখে আমিষের চাহিদা পুরনে মাছ চাষ বাড়াতে হবে।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন