পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে নওগাঁর পোরশায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার সারাইগাছি জিরো পয়েন্টে পোরশা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে পোরশা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় মো. সাদিকুল ইসলাম, আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ, মোতাহার হোসেন শাহ, মো. ইকবাল হাসান শাহ, মো. হাফিজুর রহমান, মো. আব্দুর রাকিব ও আব্দুল জব্বারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির কর্মকাণ্ডে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সারাইগাছি জিরো পয়েন্টে ফিরে এসে শেষ হয়। এ সময় মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের সহিংসতা, নৈরাজ্য বা জনদুর্ভোগ সৃষ্টি না করে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা উচিত।
কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন