লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তার নির্ধারিত চেয়ারে বসে এক যুবকের টিকটক ভিডিও তৈরির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে। সরকারি একটি গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানের দাপ্তরিক পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল ও সেবাপ্রত্যাশীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক যুবক উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তার নির্ধারিত চেয়ারে বসে টিকটকের গানের সঙ্গে বিভিন্ন অঙ্গভঙ্গি করছেন। একপর্যায়ে তিনি চেয়ার থেকে উঠে কার্যালয়ের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দেন। ভিডিওর পেছনে কর্মকর্তার নামসংবলিত নেমপ্লেট, দাপ্তরিক নথিপত্র ও সরকারি ফাইলও দেখা যায়।
স্থানীয়দের দাবি, ভিডিওতে থাকা যুবকটি ওই কার্যালয়ের কোনো কর্মকর্তা বা কর্মচারী নন। তিনি বহিরাগত। এ অবস্থায় সরকারি কার্যালয়ে প্রবেশ করে একজন বহিরাগত কীভাবে কর্মকর্তার নির্ধারিত চেয়ারে বসে ভিডিও ধারণের সুযোগ পেলেন, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাপ্রত্যাশী বলেন, “আমরা সাধারণ মানুষ সরকারি সেবা নিতে এসে অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা পাই না। অথচ সরকারি কার্যালয়ের ভেতরে একজন বহিরাগত এভাবে ভিডিও তৈরি করছেন। বিষয়টি দুঃখজনক। সরকারি প্রতিষ্ঠানের পরিবেশ ও মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সতর্ক থাকা প্রয়োজন।”
এ বিষয়ে বক্তব্য জানতে কমলনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বজলুল করিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, বিষয়টি সম্পর্কে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ-জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি সম্পর্কে একটি ভিডিও ক্লিপ আমার নজরে এসেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
সরকারি কার্যালয়ের শৃঙ্খলা, নিরাপত্তা ও দাপ্তরিক পরিবেশ বজায় রাখার স্বার্থে ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন