জয়পুরহাট    বুধবার, ১১ নভেম্বর ২০২৬
Daily Joypur Barta

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা

সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করলেন

ছবি : প্রতিনিধি

আসন্ন শারদীয় দূর্গাপূজাকে উৎসব মুখর ও শান্তিপূর্ণভাবে  সম্পন্ন করতে সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা। 

শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অশোক তালুকদার ও সদস্য সচিব এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। 

এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার((ডিএসবি) সুমন সরকার,অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) রাকিবুল হাসান রাসেল,এ এস পি প্রশান্ত ঘোষ, সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস,সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের  আহবায়ক অজিত দাস,সদস্য সচিব রাজন তালুকদার,যুগ্ম আহবায়ক রামকৃষ্ণ তালুকদার সবুজ, ও সদস্য বিষ্ণু পদ সরকার প্রমুখ।

পুলিশ সুপার এবিএম জাকির হোসেন নেতৃবৃন্দদেরকে আশ^স্থ করে বলেন,সম্প্রীতির জেলা হচ্ছে এই হাওর বেস্টিত সুনামগঞ্জ। এই জেলায় সকল ধর্মের মানুষের মাঝে যে একটা ভাতৃত্বের বন্ধন রয়েছে তা বাংলাদেশের অন্যান্য জেলার সাথে তুলনা চলেনা। 

আগামীতে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারহীদ দূর্গপূজা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি রয়েছে। তিনি আরো বলেন যেহেতু এই জেলায় সকল ধর্মের মানুষের বসবাস তাই পূজোর সময় নামাজ  কিংবা আযানের ধবনি হলে এ সময় মাইক বন্ধ রাখার আহবান জানান। 

সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক অশোক তালুকদার ও সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিত বলেন চলতি বছর এই জেলা শহরসহ ১২ট উপজেলায় মোট প্রায় ৪৫০টির মতো মন্ডপে দূর্গপূজো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং প্রতিটি পূজামন্ডপে নিজেদের স্বেচ্ছাসেবকরা ও নিয়মিত কাজ করবেন এবং পূজা নির্বিঘ্নে অনুষ্ঠিত করতে প্রশাসনসহ সকল ধর্মের মানুষের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দরা।  

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের পুলিশ সুপারের সাথে মতবিনিময় করলেন

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত