জয়পুরহাট    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধুনটে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ছবি : প্রতিনিধি

দেশব্যাপী আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বগুড়ার ধুনটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ আছর ধুনট শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফলপট্টি এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল। পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। একই সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মুনজিল হোসেন, বিএনপি নেতা মইনুল হাসান মুকুল, আব্দুল কাইয়ুম টগর, আতাউর রহমান পলাশ, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, মাহমুদুল হাসান, হাসান শহীদ বাদশাহ, দুলাল, আলেক উদ্দিন, শফিকুল ইসলাম শফি, কামরুজ্জামান কাজল, সাদ্দাম হোসেন বাবু, খোরশেদ মন্ডল, রুবেল সরকার, আব্দুল হান্নান, জাহাঙ্গীর আলম নাদু, শাহ আলম ও আব্দুর মোত্তালিব।

এ ছাড়া যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন, মাহমুদুল হাসান সুমন ও সোহেল রানা এবং শ্রমিকদল নেতা আসাদুল ইসলাম ও খোরশেদ আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপির দলীয় কার্যালয়ে একই দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত