জয়পুরহাট    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরায় চাচার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ ভাতিজার

ছবি : প্রতিনিধি

সাতক্ষীরা সদর থানায় চাচাসহ কয়েকজনের বিরুদ্ধে বসতবাড়ির সীমানা প্রাচীর, বাথরুম ও পানির পাইপ ভাঙচুরের অভিযোগ করেছেন শেখ আজিমুল আহসান (৩২) নামে এক ব্যক্তি।

অভিযোগে শেখ আজিমুল আহসান উল্লেখ করেন, তিনি সাতক্ষীরা শহরের কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত শেখ শহিদুল আলম (৫৫) তার আপন চাচা।

পৈতৃক সম্পত্তি পূর্বেই মাপযোগ করে যার যার সীমানা নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগ অনুযায়ী, গত ১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে আজিমুল আহসান ও তার পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে শেখ শহিদুল আলমসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন ব্যক্তি তাদের বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করেন। এ সময় প্রাচীরের পাশে থাকা বাথরুম ও পানির পাইপও ভাঙচুর করা হয়। এতে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

পরে খবর পেয়ে বাড়িতে গিয়ে ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে মারধরের চেষ্টা করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

এছাড়া বসতভিটায় বসবাস করতে দেওয়া হবে না এবং জমি দখল করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।ঘটনার সাক্ষী হিসেবে নুর জাহান ও আফিয়া খানমসহ স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী জানান, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন করেছেন শেখ আজিমুল আহসান

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় চাচার বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ ভাতিজার

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাতক্ষীরা সদর থানায় চাচাসহ কয়েকজনের বিরুদ্ধে বসতবাড়ির সীমানা প্রাচীর, বাথরুম ও পানির পাইপ ভাঙচুরের অভিযোগ করেছেন শেখ আজিমুল আহসান (৩২) নামে এক ব্যক্তি।

অভিযোগে শেখ আজিমুল আহসান উল্লেখ করেন, তিনি সাতক্ষীরা শহরের কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত শেখ শহিদুল আলম (৫৫) তার আপন চাচা।

পৈতৃক সম্পত্তি পূর্বেই মাপযোগ করে যার যার সীমানা নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগ অনুযায়ী, গত ১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে আজিমুল আহসান ও তার পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে শেখ শহিদুল আলমসহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন ব্যক্তি তাদের বাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর করেন। এ সময় প্রাচীরের পাশে থাকা বাথরুম ও পানির পাইপও ভাঙচুর করা হয়। এতে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

পরে খবর পেয়ে বাড়িতে গিয়ে ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে মারধরের চেষ্টা করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

এছাড়া বসতভিটায় বসবাস করতে দেওয়া হবে না এবং জমি দখল করে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।ঘটনার সাক্ষী হিসেবে নুর জাহান ও আফিয়া খানমসহ স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী জানান, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন করেছেন শেখ আজিমুল আহসান

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত