ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মদগুলো মালিকবিহীন অবস্থায় সীমান্তবর্তী এলাকা থেকে জব্দ করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে।
এরই অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১২টা ২৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ চাপসার বিওপির একটি টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৭/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামপুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ১৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন