পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র ভোলা অঞ্চলের বীমা গ্রাহকদের বীমাদাবীর ২ কোটি ১৪ লক্ষ ২৫ হাজার ৩০০ টাকার চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ) সকালে ভোলায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র নিজস্ব ভবন মিলনায়তনে এ বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র একক বীমা প্রকল্পের জেনারেল ম্যানেজার (উন্নয়ন) ইয়াকুব আলী শামীমের সভাপতিত্বে বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ- ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক ও বিভাগীয় প্রধান মাসুদ রানা মাসুম প্রমুখ ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আল আমিন একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আতিকুর রহমান, জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ ফরিদ হোসেন, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আসলাম হোসেন বাচ্চু প্রমুখ।
ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমাদাবীর ২ কোটি ১৪ লক্ষ ২৫ হাজার ৩০০ টাকার চেক গ্রাহকদের হাতে তুলে দেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি'র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন