জয়পুরহাট    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

কাহারোলে ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রী

ছবি : প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কান্তজিউ মন্দিরে পৌঁছে মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় মন্দিরের প্রাচীন স্থাপত্যশৈলী, টেরাকোটার নান্দনিক কারুকার্য ও ঐতিহাসিক নিদর্শনগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেন, পরিদর্শনকালে মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ, পর্যটন সম্ভাবনা এবং দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো: জেদান আল মুসা পিপিএম এবং কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোছা. মোকলেদা খাতুন মীমসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কান্তজিউ মন্দির বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থাপনা হিসেবে এর অনন্য টেরাকোটা কারুকার্য ও স্থাপত্যশৈলীর জন্য দেশ-বিদেশের দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কাহারোলে ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দির পরিদর্শনে মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহ্যবাহী ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন কান্তজিউ মন্দির পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কান্তজিউ মন্দিরে পৌঁছে মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় মন্দিরের প্রাচীন স্থাপত্যশৈলী, টেরাকোটার নান্দনিক কারুকার্য ও ঐতিহাসিক নিদর্শনগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেন, পরিদর্শনকালে মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ, পর্যটন সম্ভাবনা এবং দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো: জেদান আল মুসা পিপিএম এবং কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোছা. মোকলেদা খাতুন মীমসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কান্তজিউ মন্দির বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থাপনা হিসেবে এর অনন্য টেরাকোটা কারুকার্য ও স্থাপত্যশৈলীর জন্য দেশ-বিদেশের দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত