জয়পুরহাট    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

শেরপুরে শতাধিক বৃক্ষ বিতরণ ও রোপণ

শেরপুরে শতাধিক বৃক্ষ বিতরণ ও রোপণ
ছবি : প্রতিনিধি

বৃক্ষরোপণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে বগুড়ার শেরপুরে শতাধিক বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘আলোর পথের পথিক ফাউন্ডেশন’।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যরা বিভিন্ন প্রজাতির গাছ বিতরণের পাশাপাশি বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. শাফিউল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সাগর সরকার, হযরত আলী, হামিদুল ইসলাম, মুফতি আব্দুল মমিন, মো. বিপ্লব আহমেদ, মো. শরিফ হাসান নিরবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

‘বৃক্ষ রোপণ করুন, পরিবেশের ভারসাম্য রক্ষা করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। এতে সংগঠনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

সংগঠনের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. কামরুল হাসান সৈকত বলেন, “আসুন, বৃক্ষরোপণ করি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করি।”

সাধারণ সম্পাদক মো. শাফিউল ইসলাম বলেন, “বৃক্ষরোপণ আমাদের ভালোবাসা ও ভালো অভ্যাসে পরিণত হয়েছে।”

কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শরিফ হাসান নিরব বলেন, “শুধু বৃক্ষরোপণের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, লাগানো গাছগুলোর প্রতিও আমাদের যত্নশীল হতে হবে।”

সংগঠনের সদস্যরা বলেন, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং বেশি বেশি বৃক্ষরোপণ বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখতে পারে। এজন্য নিয়মিতভাবে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে শতাধিক বৃক্ষ বিতরণ ও রোপণ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত