জয়পুরহাট    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমাবেশ

ছবি- প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলুর সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বড়ঝাঁখইড় ৭ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং চাঁপাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক কামরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম শাকিব, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, সাবেক সাধারণ সম্পাদক বাবলু, ইউনিয়ন মহিলা দল নেত্রী হালিমা খাতুন ইতি, যুবদল নেতা আল আমিন, ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, বিএনপি নেতা বুলবুল, আলহাজ্ব আনিছার আলী, ব্যবসায়ী মামুনুর রশীদ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কামাল হোসেন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আজিজার রহমান চাঁন ও ছাত্রদল নেতা মাহাবুব প্রমুখ।

বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাপুর ইউনিয়নে আনোয়ার হোসেন হিটলুর সমর্থনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে সামনে রেখে কর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে চাঁপাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু বলেন, “আমি দীর্ঘদিন ধরে চাঁপাপুর ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করে আসছি। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার পথচলার শক্তি। জনগন সুযোগ দিলে আগামী দিনেও ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমাবেশ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত