নওগাঁর মান্দায় শিক্ষার পরিবেশ উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতির লক্ষ্যে ঐতিহ্যবাহী আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নামফলক উন্মোচন ও নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
এ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপির সহধর্মিণী লায়লা আঞ্জুমান বানু, মান্দা উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক।
সমাবেশে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করে। নতুন একাডেমিক ভবন নির্মাণ হলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট অনেকাংশে কমবে এবং শিক্ষার্থীরা আধুনিক ও সুন্দর পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সুষম উন্নয়নে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাদের জন্য মানসম্মত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার কল্যাণ এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন