বদরগঞ্জ মহিলা কলেজে নবীন বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে, আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন এমপি ব্যারিষ্টার শাকিলা শারমিন
৫ নভেম্বর বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার শাকিলা শারমিন। একই সাথে তিনি কলেজে একটি আধুনিক হলরুম নির্মাণেরও ঘোষণা দেন।
কলেজের গভর্নিং বডির সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য কাজী খয়রাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান এবং রংপুর জেলা বিএনপির সদস্য সচিব ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও অন্যান্য ধর্মীয় গ্রন্থের পাঠের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। তিনি তাঁর বক্তৃতায় বলেন, ১৯৯৪ সালে বিএনপির হাত ধরেই এই মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। ২০২৬ সালে এসে আবারও বিএনপির হাত ধরেই এই কলেজের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
বক্তব্য পর্বে বাবু উত্তম কুমার সাহা শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার মান ধরে রাখার প্রধান দায়ভার আজ বিএনপির কাঁধে পড়েছে। তিনি শহর থেকে কলেজে প্রবেশের একমাত্র সড়কটি প্রশস্ত করার জন্য সংসদ সদস্য ব্যারিস্টার শাকিলা শারমিনের সুদৃষ্টি কামনা করেন। এছাড়া এম আজিজুল হক নবীন বরণ অনুষ্ঠানে কলেজের যেসকল শিক্ষক অকাল প্রয়াত হয়েছেন, তাঁদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহিলা কলেজের অধ্যক্ষ বিমলেন্দু সরকার এবং অধ্যাপক মনিরুজ্জামান মনির প্রমুখ। বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং তাদের উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শাকিলা শারমিন শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষায় বলীয়ান হয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি উপস্থিত সকলের সহযোগিতায় বদরগঞ্জ মহিলা কলেজকে একটি মডেল ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন