জয়পুরহাট    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

ধুনটে মসজিদ ভাঙচুরের অভিযোগে পাল্টাপাল্টি মামলা

ছবি : প্রতিনিধি

বগুড়ার ধুনটে মসজিদের জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় মসজিদ ভাঙচুরের অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উভয় পক্ষের লোকজন বাদী হয়ে ধুনট থানায় মামলা দুটি করেন। এসব মামলায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রামনগর পশ্চিমপাড়া এলাকায় ২০০১ সালে স্থানীয়রা মিলে টিনের একটি মসজিদ নির্মাণ করেন। যাতায়াতের সুবিধার্থে মসজিদটি নির্ধারিত জায়গার পরিবর্তে প্রায় ২০০ মিটার দূরে নির্মাণ করা হয়। 

পরে মসজিদের জায়গা নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ সৃষ্টি হলে দুই পক্ষের মধ্যে বিভাজন দেখা দেয়। এর ধারাবাহিকতায় ২০২১ সালে নির্ধারিত জায়গায় অপর পক্ষ আরেকটি টিনের মসজিদ নির্মাণ করে।

এ নিয়ে দুই পক্ষের বিরোধ আরও তীব্র হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর দুই পক্ষ মুখোমুখি হলে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ২০২১ সালে নির্মিত মসজিদটি ভাঙচুর করে মাইক, ফ্যানসহ বিভিন্ন সামগ্রী তছনছ করার অভিযোগ ওঠে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হন।

এ ঘটনায় রামনগর গ্রামের মোজাম্মেল হক আকন্দ বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় একই গ্রামের টিন ব্যবসায়ী আব্দুল কালাম আজাদসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে।

অপরদিকে, জাহিদুল ইসলাম বাদী হয়ে পৃথক আরেকটি মামলা করেন। এতে একই গ্রামের ওয়াসিম প্রামাণিকসহ ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলা হওয়ার পর গ্রেপ্তার এড়াতে আসামিদের অনেকে এলাকা ছেড়ে পালিয়ে থাকায় রামনগর গ্রাম অনেকটা পুরুষশূন্য হয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, পৃথক দুটি মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ধুনটে মসজিদ ভাঙচুরের অভিযোগে পাল্টাপাল্টি মামলা

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত