জয়পুরহাট    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আদমদীঘিতে এনজিও ম্যানেজারকে আহত করে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ছবি- প্রতিনিধি

দিনদুপুরে বগুড়ার আদমদীঘিতে বেসরকারি উন্নয়ন সংস্থা বেডোর শাখা ব্যবস্থাপকের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কিস্তি আদায়ের প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বানিয়াগাড়ী দক্ষিণপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহত শাখা ব্যবস্থাপক সম্রাটকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বেডোর আদমদীঘি এলাকা ব্যবস্থাপক আনিসুর রহমান বলেন, সোমবার সকালে বেডোর দুপচাঁচিয়ার শাখা ব্যবস্থাপক সম্রাট ও কর্মী শিবলু মিয়া উপজেলার কুন্দগ্রাম এলাকার বিভিন্ন সদস্য ও ঋণগ্রহীতার কাছ থেকে নিয়মিত মাসিক কিস্তির টাকা আদায় করেন। কিস্তি আদায় শেষে একটি ব্যাগে প্রায় ৫ লাখ টাকা নিয়ে তারা বানিয়াগাড়ী দক্ষিণপাড়া দিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাদের মটরসাইকেলের গতিরোধ করেন।

এ সময় সিদ্দিক শেখ ও ইদ্রিস শেখ নামের দুই ভাইসহ অজ্ঞাত আরও ২-৩ জন ব্যক্তি তাদের পথরোধ করে শাখা ব্যবস্থাপক সম্রাটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত ও জখম করে। তাকে রক্ষা করতে সহকর্মী শিবলু মিয়া এগিয়ে এলে তাকেও মারপিট করে। 

এরপর তাদের কাছে থাকা কিস্তির প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও টাকা উদ্ধারের জন্য তিনি (আনিসুর রহমান) বাদী হয়ে থানায় একটি মামলা করবেন বলে জানিয়েছেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, ঘটনা শুনেছি। এনজিও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা করতে চেয়েছেন। ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আদমদীঘিতে এনজিও ম্যানেজারকে আহত করে ৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনদুপুরে বগুড়ার আদমদীঘিতে বেসরকারি উন্নয়ন সংস্থা বেডোর শাখা ব্যবস্থাপকের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কিস্তি আদায়ের প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বানিয়াগাড়ী দক্ষিণপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহত শাখা ব্যবস্থাপক সম্রাটকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বেডোর আদমদীঘি এলাকা ব্যবস্থাপক আনিসুর রহমান বলেন, সোমবার সকালে বেডোর দুপচাঁচিয়ার শাখা ব্যবস্থাপক সম্রাট ও কর্মী শিবলু মিয়া উপজেলার কুন্দগ্রাম এলাকার বিভিন্ন সদস্য ও ঋণগ্রহীতার কাছ থেকে নিয়মিত মাসিক কিস্তির টাকা আদায় করেন। কিস্তি আদায় শেষে একটি ব্যাগে প্রায় ৫ লাখ টাকা নিয়ে তারা বানিয়াগাড়ী দক্ষিণপাড়া দিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাদের মটরসাইকেলের গতিরোধ করেন।

এ সময় সিদ্দিক শেখ ও ইদ্রিস শেখ নামের দুই ভাইসহ অজ্ঞাত আরও ২-৩ জন ব্যক্তি তাদের পথরোধ করে শাখা ব্যবস্থাপক সম্রাটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত ও জখম করে। তাকে রক্ষা করতে সহকর্মী শিবলু মিয়া এগিয়ে এলে তাকেও মারপিট করে। 

এরপর তাদের কাছে থাকা কিস্তির প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও টাকা উদ্ধারের জন্য তিনি (আনিসুর রহমান) বাদী হয়ে থানায় একটি মামলা করবেন বলে জানিয়েছেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, ঘটনা শুনেছি। এনজিও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা করতে চেয়েছেন। ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত