জয়পুরহাট    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

রড দিয়ে মাথায় আঘাত, লুট এক লাখ টাকা ও মোবাইল

আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

ছবি : প্রতিনিধি

আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, চাঁদা দাবি, মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় গুরুতর আহত সাংবাদিক সোহরাব হোসেন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এ বিষয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬, রোববার বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে জামগড়া ছয়তলা এলাকায় সাংবাদিক সোহরাব হোসেনের ওপর কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে হামলা চালায়। অভিযোগে এনামুল হক, মোঃ শেখ ওয়াসিম ইকবালসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

সাংবাদিক সোহরাব হোসেন সাংবাদিকতার পাশাপাশি একটি ব্যবসা পরিচালনা করেন। অভিযোগকারীর দাবি, ব্যবসায়িক বিষয়কে কেন্দ্র করে কিছুদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল একটি চক্র। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা লোহার রড দিয়ে সাংবাদিক সোহরাব হোসেনের মাথায় আঘাত করে। তিনি আঘাত প্রতিহত করার চেষ্টা করলে তাকে আরও বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত ও রক্তাক্ত হন।

একপর্যায়ে সাহায্যের জন্য মোবাইল ফোন বের করলে হামলাকারীরা তার কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে ব্যবসার কাজে তার কাছে থাকা নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।

হামলার সময় সোহরাব হোসেনের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসতে শুরু করলে অভিযুক্তরা তাকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় সাংবাদিক সোহরাব হোসেনকে চিকিৎসার জন্য নেওয়া হয়। এ ঘটনায় তিনি আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাংবাদিকের ওপর এ ধরনের হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আশুলিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত