জয়পুরহাট    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

আলহ্জ্ব আলতাফ হোসেন চৌধুরী

উন্নয়ন কেবল শুরু, আগামী ৫ বছরে আমূল পরিবর্তন দেখবে পটুয়াখালী

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উন্নয়ন কেবল শুরু, আগামী ৫ বছরে আমূল পরিবর্তন দেখবে পটুয়াখালী
ছবি : প্রতিনিধি

পটুয়াখালী-১ আসনে উন্নয়ন কাজের নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, "পটুয়াখালী-১ আসনে প্রকৃত উন্নয়ন কাজ কেবল শুরু হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এই অঞ্চলের জনগণ উন্নয়নের দৃশ্যমান ও ব্যাপক পরিবর্তন দেখতে পাবেন।"

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ৫টায় পটুয়াখালীর মির্জাগঞ্জে দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। 

আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিগত এক যুগ ধরে দেশে কোনো প্রকৃত নির্বাচন হয়নি, হয়েছে ‘সিলেকশন’। সেই দুঃশাসন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দেশের ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং কয়েক হাজার ছাত্র-জনতা শহীদ হয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়।

বর্তমানে দেশে একটি অবাধ ও সুন্দর নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে বলেন, এই পরিবেশ কোনো নির্বাচন কমিশন একা তৈরি করেনি; বরং এ দেশের সচেতন জনগণ ও সাধারণ মানুষের ত্যাগের বিনিময়েই আজ এই সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে। জনগণ বিএনপিকে ২১৬টি আসনে বিজয়ী করে সরকার গঠনের ম্যান্ডেট দিয়েছে।

সুধী সমাবেশে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ফারুক মাস্টার এর সভাপতিত্বে এবং দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আওলাদ হোসেন হাওলাদারের সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন সিকদার, সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম খোকন, সদস্য মো: মোস্তাফিজুর রহমান, সদস্য নূর হোসেন মৃধা, সাবেক সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন ফরাজি, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মৃধা প্রমুখ। এসময় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।  

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

উন্নয়ন কেবল শুরু, আগামী ৫ বছরে আমূল পরিবর্তন দেখবে পটুয়াখালী

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত