জয়পুরহাট    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

নরসিংদীতে চাঁদা না দেয়ায় মক্তব-ঘরে হামলা চালানোর অভিযোগ

ছবি- প্রতিনিধি

নরসিংদীতে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায়, প্রবাসীর জমিতে গড়া মক্তব-ঘরে হামলা চালানোর অভিযোগ উঠেছে জামায়াত সমর্থিত কর্মীর বিরুদ্ধে। বর্বরোচিত এ ঘটনা নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের গিলাবের গ্রামের।

ভোক্তভোগী ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে প্রবাসী ওহিদুজ্জামানের জমিতে মক্তবঘর করে অর্ধশতাধিক বাচ্চাদের আরবি পড়ানো হচ্ছিলো। সম্প্রতি জামায়াতের কর্মী সালাউদ্দিন ও তার বাহিনী জমির মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে প্রকাশ্যে হামলা চালায়। এময় বাউন্ডারির দেয়াল, পানির মোটর, দরজা-জানালা ভেঙ্গে লুটপাট চালায় সন্ত্রাসী বাহিনী।

প্রকাশ্যে জামায়াত কর্মীর এমন তান্ডবে আতঙ্কিত পুরো এলাকাবাসী। তবে অভিযুক্ত জামায়াত সমর্থিত কর্মী সালাউদ্দিনকে একাধিকবার ফোন দিলেও, তাকে পাওয়া যায়নি এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দ্রুত তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানালেন শিবপুর থানার ওসি কোহিনুর মিয়া।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

নরসিংদীতে চাঁদা না দেয়ায় মক্তব-ঘরে হামলা চালানোর অভিযোগ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নরসিংদীতে ১০ লাখ টাকা চাঁদা না দেয়ায়, প্রবাসীর জমিতে গড়া মক্তব-ঘরে হামলা চালানোর অভিযোগ উঠেছে জামায়াত সমর্থিত কর্মীর বিরুদ্ধে। বর্বরোচিত এ ঘটনা নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের গিলাবের গ্রামের।

ভোক্তভোগী ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে প্রবাসী ওহিদুজ্জামানের জমিতে মক্তবঘর করে অর্ধশতাধিক বাচ্চাদের আরবি পড়ানো হচ্ছিলো। সম্প্রতি জামায়াতের কর্মী সালাউদ্দিন ও তার বাহিনী জমির মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে প্রকাশ্যে হামলা চালায়। এময় বাউন্ডারির দেয়াল, পানির মোটর, দরজা-জানালা ভেঙ্গে লুটপাট চালায় সন্ত্রাসী বাহিনী।

প্রকাশ্যে জামায়াত কর্মীর এমন তান্ডবে আতঙ্কিত পুরো এলাকাবাসী। তবে অভিযুক্ত জামায়াত সমর্থিত কর্মী সালাউদ্দিনকে একাধিকবার ফোন দিলেও, তাকে পাওয়া যায়নি এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। দ্রুত তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানালেন শিবপুর থানার ওসি কোহিনুর মিয়া।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত