জয়পুরহাট    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়ায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য উপদেষ্টা হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মুহিত তালুকদার।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মুহিত তালুকদার বলেন, "উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনপ্রতিনিধিদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।" তিনি আরও জোর দিয়ে বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ও জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে, যেন সাধারণ মানুষ নিরাপদে ও নির্ভয়ে বসবাস করতে পারেন।

​সভায় অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন: সহকারী কমিশনার (ভূমি): তৌহিদুল ইসলাম,​অফিসার ইনচার্জ (দুপচাঁচিয়া থানা): তাজমিলুর রহমান,​উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা: ডা. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা: মোহাম্মদ সাইফুল আবেদীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা: জাকির হোসেন, উপজেলা বিএনপি: সভাপতি এ কে এম মনিরুল ইসলাম স্বপন ও সাবেক সভাপতি আব্দুল হামিদ, ​ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক: আনিছুল ইসলাম লিটন

​এছাড়াও সভায় উপস্থিত থেকে আলোকপাত করেন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ময়নুল হক, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত মল্লিক, মোয়াজ্জেম হোসেন, শাহজাহান আলী, মেহেরুল ইসলাম, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ এবং বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আক্তারসহ কমিটির অন্যান্য সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

​সভায় উপজেলার সামগ্রিক নিরাপত্তা জোরদার, মাদক সরবরাহ ও সেবন বন্ধ করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দুপচাঁচিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত