জয়পুরহাট    মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

দিনাজপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলে বীরগঞ্জের নেতাকর্মীরা

ছবি : প্রতিনিধি

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়েছেন বীরগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মীরা। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বীরগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আজহারুল ইসলাম রাজার নেতৃত্বে নেতাকর্মীরা দিনাজপুর জেলা শ্রমিক দলের আয়োজিত কর্মসূচিতে যোগ দেন।

বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, জেলা ও উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া বীরগঞ্জের ২নং পলাশবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি  সবুজ ইসলাম, ১১নং মরিচা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি  শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. খাইরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিবরা কর্মসূচিতে অংশ নেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তারা পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদ জানান। পরে নেতাকর্মীরা জেলা শ্রমিক দলের সমাবেশে অংশ নেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দিনাজপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলে বীরগঞ্জের নেতাকর্মীরা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়েছেন বীরগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মীরা। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বীরগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আজহারুল ইসলাম রাজার নেতৃত্বে নেতাকর্মীরা দিনাজপুর জেলা শ্রমিক দলের আয়োজিত কর্মসূচিতে যোগ দেন।

বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, জেলা ও উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া বীরগঞ্জের ২নং পলাশবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি  সবুজ ইসলাম, ১১নং মরিচা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি  শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. খাইরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিবরা কর্মসূচিতে অংশ নেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তারা পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদ জানান। পরে নেতাকর্মীরা জেলা শ্রমিক দলের সমাবেশে অংশ নেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত