বগুড়ার ধুনটে পৃথক মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও তিন গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহরী ও গোসাইবাড়ি গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন—পূর্ব গুয়াডহরী এলাকার আমজাদ হোসেনের ছেলে সোহাগ (২৮) এবং গোসাইবাড়ি গুচ্ছগ্রাম এলাকার আয়নাল মন্ডলের ছেলে হান্নান মন্ডল (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় সোহাগের কাছ থেকে ৪০ পিস ইয়াবা এবং হান্নান মন্ডলের কাছ থেকে তিন গ্রাম হেরোইন জব্দ করা হয়। এছাড়া মাদক বিক্রির কিছু টাকাও উদ্ধার করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন