বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফলক উন্মোচন ও ফিতা কাটার মধ্য দিয়ে অস্থায়ী কার্যালয়টির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, বেতগাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুল হান্নান, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, রূপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, আটমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আবু জাকের মাকু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে অতিথিরা অস্থায়ী কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন অস্থায়ী কার্যালয়ের মাধ্যমে বেতগাড়ী ইউনিয়নের সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদের প্রয়োজনীয় নাগরিক সেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন বলে সংশ্লিষ্টরা জানান। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন