দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রিসোর্স ইন্ট্রিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ও সংস্থ্যার নিজস্ব অর্থায়নে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আরিফুজ্জামান, উপজেলা মৎস্য অফিসার শামীম রেজা, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), রিকের জোনাল ম্যানেজার নুরুজ্জামান, এরিয়া ম্যানেজার ইমরান আলী, টেকনিকাল অফিসার বকুল শাহ, শাখা ম্যানেজার ইউনুছ আলী।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, রিকের কর্মকর্তাগন সহ প্রবীণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রবীণদের মর্যাদা ও অধিকার নিশ্চিতকরণ, সামাজিক নিরাপত্তা এবং সুস্থ ও সম্মানজনক জীবনযাপনের বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন