নওগাঁর রাণীনগর মহিলা অনার্স কলেজের এইচএসসি শিক্ষার্থীদের নবীন বরণ ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের বই দিয়ে এবং নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা: মো: আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম (রেজু)।
এসময় উপজেলার নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন, কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক মেজবা উল-হক লিটন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় কলেজের সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, আজ তোমরা জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছ। উচ্চ মাধ্যমিক বা সম্মান শ্রেণীতে পড়া মানে কেবল কিছু বই মুখস্থ করা নয় বরং নিজেকে একজন আদর্শ, যোগ্য এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। নারী শিক্ষাই একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি।
তোমরাই আগামীর বাংলাদেশ। তাই পড়ালেখার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করতে হবে। বর্তমান প্রতিযোগিতায় বিশ্বে টিকে থাকতে হলে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার বিকল্প নেই। এই কলেজ থেকে সুশিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রাণীনগরের মুখ উজ্জ্বল করবে বলে আশা ব্যক্ত করেন।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন