জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

নিখোঁজের ১৬ দিন পর গৃহবধূর সন্ধান চেয়ে থানায় স্বামীর জিডি

ছবি : প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে বাড়ি থেকে বের হওয়ার পর মোছা. অন্তরা (১৯) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ১৬ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

এ ঘটনায় তার স্বামী রেজাউল ইসলাম আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বৃহস্পতিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মিলেনি।

জানা গেছে, নিখোঁজ অন্তরা উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা রথবাড়ি মহল্লার আনারুল ইসলামের মেয়ে। গত ১৫ সেপ্টেম্বর বিকেলে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর বাড়িতে ফেরেননি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরে নিখোঁজ গৃহবধূর স্বামী রেজাউল ইসলাম ৬ দিন পর গত ২১ সেপ্টেম্বর আদমদীঘি থানায় তার স্ত্রীকে খুঁজে পাওয়ার জন্য সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ অন্তরার বাবা আনারুল ইসলাম জানান, তার মেয়েকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি শেষ। আমরা তার সন্ধান চাই।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

নিখোঁজের ১৬ দিন পর গৃহবধূর সন্ধান চেয়ে থানায় স্বামীর জিডি

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

বগুড়ার আদমদীঘিতে বাড়ি থেকে বের হওয়ার পর মোছা. অন্তরা (১৯) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ১৬ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। 

এ ঘটনায় তার স্বামী রেজাউল ইসলাম আদমদীঘি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বৃহস্পতিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান মিলেনি।

জানা গেছে, নিখোঁজ অন্তরা উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা রথবাড়ি মহল্লার আনারুল ইসলামের মেয়ে। গত ১৫ সেপ্টেম্বর বিকেলে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর বাড়িতে ফেরেননি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরে নিখোঁজ গৃহবধূর স্বামী রেজাউল ইসলাম ৬ দিন পর গত ২১ সেপ্টেম্বর আদমদীঘি থানায় তার স্ত্রীকে খুঁজে পাওয়ার জন্য সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ অন্তরার বাবা আনারুল ইসলাম জানান, তার মেয়েকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি শেষ। আমরা তার সন্ধান চাই।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত