জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সাভারে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি : প্রতিনিধি

ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন জোরপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রায়হান ইসলাম নাটোর জেলার লালপুর থানার নবীরপাড়া এলাকার মো. বকুলের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও এলাকায় বসবাস করতেন।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মো. মাসুদ আল মামুনসহ সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স অভিযানে অংশ নেন।

অভিযানে রায়হান ইসলামের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৪০০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রায়হান ইসলামের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সাভারে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন জোরপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রায়হান ইসলাম নাটোর জেলার লালপুর থানার নবীরপাড়া এলাকার মো. বকুলের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পশ্চিম আগারগাঁও এলাকায় বসবাস করতেন।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মো. মাসুদ আল মামুনসহ সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স অভিযানে অংশ নেন।

অভিযানে রায়হান ইসলামের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৪০০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রায়হান ইসলামের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত