জয়পুরহাট    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আগামী ৫ অক্টোবর থেকে

আক্কেলপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে চিলাহাটি এক্সপ্রেস

ছবি- প্রতিনিধি

দীর্ঘদিনের অপেক্ষার অবসান হচ্ছে জয়পুরহাটের আক্কেলপুরবাসীর। আগামী ৫ অক্টোবর থেকে আক্কেলপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস। রেলওয়ের নতুন অফিস আদেশ অনুযায়ী, ৮০৫ নম্বর ট্রেনটি স্টেশনটিতে নির্ধারিত সময় অনুযায়ী থামবে এবং যাত্রীরা ওঠানামার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) ও মহাব্যবস্থাপক গৌতম কুমার কুন্ডু স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

রেলওয়ের আদেশ অনুযায়ী, ৫ অক্টোবর থেকে চিলাহাটি এক্সপ্রেস আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতি করবে। নতুন সময়সূচিতে ট্রেনটির আক্কেলপুরে পৌঁছানোর সময় রাত ১০টা ৫৫ মিনিট এবং ছাড়ার সময় রাত ১১টা ৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। 

তবে ট্রেনটির অন্যান্য স্টেশনের সময়সূচি অপরিবর্তিত থাকবে। আক্কেলপুর স্টেশনের বিপরীতে আসন বরাদ্দ এবং টিকিট বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপককে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের ৩০ অক্টোবর আক্কেলপুরে চিলাহাটি হতে ঢাকাগামী যাওয়ারথে চিলাহাটি এক্সপ্রেসের সাময়িক যাত্রাবিরতির অনুমোদন দেয় রেলপথ মন্ত্রণালয়। ওই সময় আয়-ব্যয়ের বিষয়টি বিবেচনা করে পরবর্তী সময়ে যাত্রাবিরতি চূড়ান্ত করার কথা জানানো হয়েছিল। এবার রেলওয়ের নতুন আদেশের মাধ্যমে যাওয়া-আসা দুটি সময়ে যাত্রাবিরতির কার্যকর তারিখ নির্ধারণ করা হয়েছে।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আক্কেলপুর ও আশেপাশের এলাকার বাসিন্দারা। আক্কেলপুর ছাড়াও ক্ষেতলাল, বদলগাছী, পত্নীতলা এবং দুপচাঁচিয়া উপজেলার মানুষ এ স্টেশন ব্যবহার করে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন।

আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম চপল বলেন,আক্কেলপুরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল চিলাহাটি এক্সপ্রেসের যাওয়া-আসার পথে আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতির। যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর প্রচেষ্টায় এ দাবি বাস্তবায়ন হয়েছে। এতে আমরা আনন্দিত। এ জন্য উপজেলা বিএনপি ও আক্কেলপুরবাসীর পক্ষ থেকে প্রতিমন্ত্রী আব্দুল বারীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

বদলগাছী উপজেলার বাসিন্দা মিজান বেপারী বলেন, চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি চালু হওয়ায় আমরা আনন্দিত। এতে বদলগাছীসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। বিশেষ করে উত্তরাঞ্চলের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে এ ট্রেনটি স্থানীয় যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আক্কেলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার হাসিবুল হাসান বলেন, রেলওয়ের অফিস আদেশ অনুযায়ী ৫ অক্টোবর থেকে চিলাহাটি এক্সপ্রেসের যাত্রাবিরতি কার্যকর হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

আক্কেলপুর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে চিলাহাটি এক্সপ্রেস

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত