জয়পুরহাট    রোববার, ০৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

শেরপুরে প্রতারকদের নিত্য নতুন কৌশলের কাছে ধরাশায়ী জনগণ

ছবি- সংগৃহীত

সম্প্রতি বগুড়া,শেরপুরে একটি সঙ্ঘবদ্ধ প্রতারক চক্র বিভিন্ন থানার নাম ব্যাবহার করে এবং বিভিন্ন দায়িত্ব থাকা পুলিশ সদস্যের নাম ব্যাবহার করে মামলা, জেল দেবার ভয় দেখিয়ে  টাকা হাতিয়ে দিচ্ছে। জনগণ সতর্ক থাকলেও তাদের নিত্য নতুন কৌশলের কাছে ধরাশায়ী হয়ে পড়ছেন সাধারণ জনগণ।

একটি অচেনা নাম্বার থেকে কল আসে বলা হয় হ্যালো আমি থানা থেকে বলছি আপনার ছেলেকে ধরেছি টাকা পাঠান বিকাশে না হলে চালান করে দিবো জেল দিয়ে দিবো এমনটি ঘটেছে (২অক্টোবর) বগুড়া, শেরপুর উপজেলা শাহবন্দেগী ইউনিয়নের সাবেক মেম্বার ও ৪নং ওর্য়াড বিএনপির সভাপতি ছানোয়ার শেখের সাথে তার ফোনে হঠাৎ সন্ধায় ফোন আসে বলা হয় আপনার ছেলেকে গ্রেফতার করা হয়েছে টাকা পাঠান না হয় চালান করে দিবো, তিন মাসের জেল দিবো তিনি বুঝতে পারেন প্রতারক চক্র তিনি দেননি।

কিংবা বলে জেল থেকে বলছি আপনার স্বামীর টাকা প্রয়োজন বাড়ি থেকে টাকা নিতে বলছে আমাকে এমন ঘটনা ঘটেছে তার কয়েক মাস আগের ঘটনা জানা যায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কৃষকলীগের নেতার বাড়িতে ফোন দিয়ে বলা হয়ে থাকে জেল থেকে বলছি আপনার স্বামির টাকা প্রয়োজন টাকা দেন কৃষকলীগ নেতার ছোট ভাইয়ের বউ বলেন আমরা কোনো কিছু না ভেবেই টাকা দিয় পড়ে যখন প্রতি মাসে বাড়িতে কথা বলেন আমার ভাসুর তখন তিনি বলেন আমি কাউকে টাকার জন্য বলিনিই।

সম্প্রতি এমন অভিনব প্রতারণার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। প্রত্যেক ঘটনায় ভয়, মিথ্যা তথ্য এবং আতঙ্কগ্রস্ত করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র। অধিকাংশ ক্ষেত্রে এসব প্রতারক ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। কারণ বেশিরভাগ ভুক্তভোগী আইনের দ্বারস্থ হতে চান না। 

সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া গ্রেফতার দেখিয়ে বা পুলিশ পরিচয়ে ভয় দেখিয়ে টাকা আদায়ের ঘটনা এখন নতুন এক প্রতারণার ট্রেন্ড। এতে সাধারণত শীর্ষস্থানীয় ব্যবসায়ী বা প্রভাবশালী পরিবারের সদস্যদের টার্গেট করা হয়। এসব চক্র মানুষের ভীতি ও আবেগকে পুঁজি করে অল্প সময়ে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। ভুক্তভোগীরা তখন এতটাই মানসিক চাপে থাকেন যে যাচাই করারও সুযোগ পান না।

এর সমাধানঃ

হঠাৎ কেউ পুলিশ পরিচয়ে ফোন করে টাকা চাইলেই প্রথমে আতঙ্কিত না হয়ে যাচাই করুন। টাকা পাঠানোর আগে ঘটনাস্থল থানায় ফোন করে তথ্য মিলিয়ে নিন প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে তথ্য দিন। প্রতারকের সাথে কথা বলার সময় কল রেকর্ড করুন, নম্বর স্ক্রিনশট রাখুন। এমন প্রতারণা সংক্রান্ত তথ্য থাকলে পুলিশ কিংবা র‌্যাবকে জানান।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

শেরপুরে প্রতারকদের নিত্য নতুন কৌশলের কাছে ধরাশায়ী জনগণ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত