দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক তিনটি অভিযানে মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৪ অক্টোবর) বিকেলে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ খানপুর, চৌঠা ও কাটলা বিশেষ ক্যাম্প পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন ১ হাজার ১১০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৬৭২ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৮৯ হাজার ৬০০ টাকা। তবে অভিযানের সময় চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
ভবিষ্যতেও পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে এ ধরনের অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ এবং জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম চলমান থাকবে।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন