জয়পুরহাট    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

রাজবাড়ীতে সংবাদকর্মীর বাবাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

ছবি : প্রতিনিধি

ন্যায়বিচার চাই প্রতিহিংসা নয়,অপরাধির পরিচয় নয়,প্রমাণের ভিত্তিতে বিচার চাই।

এই শ্লোগানে রাজবাড়ীর কালুখালীতে ফেসবুক পোস্টের জের ধরে রক্তদাতা স্বেচ্ছাসেবক ও সংবাদকর্মী রুনা খাতুনের বাবা, কৃষক নজরুল ইসলামকে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

 আজ ৪ অক্টোবর (রবিবার) সকালে রাজবাড়ী প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করা হয়। রাজবাড়ীর 'সকল রক্তদাতা ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন'-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচীতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

সেচ্ছাসেবী ও সাংবাদিক দৈনিক গণকন্ঠের শামীম উসমান, ফাউন্ডার্স বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি শাহরিয়া রিয়াজ, মানবতা যুব ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান মাহফুজ, এছাড়াও নযা কন্ঠের এডিটর ও নিহতের ছোট মেয়ে রুনা খাতুন বক্তব্য রাখেন। 

​মানববন্ধনে বক্তারা কৃষক নজরুল ইসলামে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং এ ঘটনায় জড়িত সকল আসামীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।  

​মানববন্ধন কর্মসূচী শেষে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, ও  পুলিশ সুপার মীর মনির হোসেনের নিকট উক্ত দাবিসমূহ সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে সংবাদকর্মীর বাবাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

ন্যায়বিচার চাই প্রতিহিংসা নয়,অপরাধির পরিচয় নয়,প্রমাণের ভিত্তিতে বিচার চাই।

এই শ্লোগানে রাজবাড়ীর কালুখালীতে ফেসবুক পোস্টের জের ধরে রক্তদাতা স্বেচ্ছাসেবক ও সংবাদকর্মী রুনা খাতুনের বাবা, কৃষক নজরুল ইসলামকে পিটিয়ে হত্যা করার প্রতিবাদে আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

 আজ ৪ অক্টোবর (রবিবার) সকালে রাজবাড়ী প্রেসক্লাব প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করা হয়। রাজবাড়ীর 'সকল রক্তদাতা ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন'-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচীতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

সেচ্ছাসেবী ও সাংবাদিক দৈনিক গণকন্ঠের শামীম উসমান, ফাউন্ডার্স বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি শাহরিয়া রিয়াজ, মানবতা যুব ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মেহেদী হাসান মাহফুজ, এছাড়াও নযা কন্ঠের এডিটর ও নিহতের ছোট মেয়ে রুনা খাতুন বক্তব্য রাখেন। 

​মানববন্ধনে বক্তারা কৃষক নজরুল ইসলামে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং এ ঘটনায় জড়িত সকল আসামীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।  

​মানববন্ধন কর্মসূচী শেষে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন, ও  পুলিশ সুপার মীর মনির হোসেনের নিকট উক্ত দাবিসমূহ সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত