জয়পুরহাট    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরায় মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে তরুণ নিহত

ছবি : প্রতিনিধি

সাতক্ষীরা শহরের পশু হাসপাতাল মোড়ে মারামারি ঠেকাতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. জাকারিয়া খান (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া খান শহরের ঐতিহ্যবাহী রুচিরা বেকারির মালিক আলহাজ আব্দুর গফুর খানের ছেলে। তিনি সাতক্ষীরা পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড় ১১টার দিকে পশু হাসপাতাল মোড়ে বসে চা খাচ্ছিলেন জাকারিয়া। এ সময় চায়ের দোকানদারের সঙ্গে কয়েকজন সন্ত্রাসীর কথা-কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে পরিস্থিতি খারাপ দেখে দোকানদারকে রক্ষা করতে এবং মারামারি থামাতে এগিয়ে যান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীদের একজন জাকারিয়ার বুকে ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।

জাকারিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় দোকানদার ও পথচারীরা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় মারামারি থামাতে গিয়ে ছুরিকাঘাতে তরুণ নিহত

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সাতক্ষীরা শহরের পশু হাসপাতাল মোড়ে মারামারি ঠেকাতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. জাকারিয়া খান (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া খান শহরের ঐতিহ্যবাহী রুচিরা বেকারির মালিক আলহাজ আব্দুর গফুর খানের ছেলে। তিনি সাতক্ষীরা পৌর বিএনপি নেতা মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড় ১১টার দিকে পশু হাসপাতাল মোড়ে বসে চা খাচ্ছিলেন জাকারিয়া। এ সময় চায়ের দোকানদারের সঙ্গে কয়েকজন সন্ত্রাসীর কথা-কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে পরিস্থিতি খারাপ দেখে দোকানদারকে রক্ষা করতে এবং মারামারি থামাতে এগিয়ে যান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীদের একজন জাকারিয়ার বুকে ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।

জাকারিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় দোকানদার ও পথচারীরা তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহীদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত