দিনাজপুর ও রংপুরে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ১৯৬ বোতল এসকাফ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ সময় মাদক কারবারের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) এসআরবি-১৩ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে এসআরবি-১৩ দায়িত্বপূর্ণ এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এসআরবি সূত্র জানায়, গতকাল দুপুর ১২টা ৫৫ মিনিটে সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর সদর উপজেলার কোতয়ালী থানার বড়ইল গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় শেখহাট এলাকার মৃত ইন্দ্রমোহনের মেয়ে সন্ধ্যা রায় ওরফে ঝলকি (৪৬)-এর বাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়।
অপরদিকে একই দিন দুপুর ২টার দিকে সদর কোম্পানি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল রংপুরের গঙ্গাচড়া উপজেলার হাবু তাঁতিপাড়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে ১৯৬ বোতল এসকাফ উদ্ধার করা হয়। ঘটনায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার খামারভাতি গ্রামের মো. মনিরুজ্জামান (২৩)-কে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৩ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন