জয়পুরহাট    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কাহারোলে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

কাহারোলে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি : প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল উপজেলায় মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে জগন্নাথপুর জামে মসজিদের সামনে মাদক নির্মূল কমিটির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদক নির্মূল কমিটির সভাপতি মো. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম, (কাহারোল-বোচাগঞ্জ)  সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান সেলিম, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা এবং সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলীসহ অন্যান্য অতিথিরা।সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা। 

আলোচনা সভায় মাদকের ভয়াবহতা, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মাদক নির্মূলে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করা হয়।

বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তাঁরা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগ নয়, বরং জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও জরুরি।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

কাহারোলে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত