জয়পুরহাট    রোববার, ১১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ফরিদপুরে পণ্য বৈচিত্র্যায়ন ও গ্রাহক অভিজ্ঞতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

আসন্ন ‘কৈফিয়া গ্রামীণ মেলা’কে সামনে রেখে স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসার প্রসার ও আধুনিকায়নের লক্ষ্যে ফরিদপুরে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে পাচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত শহরের ‘অ্যাবলুম ক্যাফেটেরিয়া’য় "পণ্য বৈচিত্র্যায়ন ও গ্রাহক অভিজ্ঞতা" শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।

‘কৈফিয়া ফরিদপুর’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রওশন আরা দীপ্তি।

মেলাকে কেন্দ্র করে স্থানীয় উদ্যোক্তারা কীভাবে তাঁদের পণ্যের মান উন্নয়ন করবেন, আকর্ষণীয়ভাবে প্রদর্শন ও উপস্থাপন করবেন এবং ক্রেতাদের সাথে দীর্ঘস্থায়ী ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলবেন,সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় মূখ্য প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক, লেখক ও উদ্যোক্তা শাওন আকন্দ এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিশেষজ্ঞ আশিবুজ্জামান রূপম।

উক্ত আয়োজনে অংশগ্রহণকারী স্থানীয় উদ্যোক্তারা পণ্য বিপণন ও গ্রাহক সেবা উন্নয়নের আধুনিক কৌশল বিষয়ে বাস্তবমুখী জ্ঞান অর্জন করেন। উপস্থিত উদ্যোক্তারা জানান, আসন্ন মেলায় তাঁদের পণ্য সঠিকভাবে তুলে ধরতে এবং ব্যবসা সম্প্রসারণে এই কর্মশালাটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ১১ অক্টোবর ২০২৬

ফরিদপুরে পণ্য বৈচিত্র্যায়ন ও গ্রাহক অভিজ্ঞতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

আসন্ন ‘কৈফিয়া গ্রামীণ মেলা’কে সামনে রেখে স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসার প্রসার ও আধুনিকায়নের লক্ষ্যে ফরিদপুরে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে পাচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত শহরের ‘অ্যাবলুম ক্যাফেটেরিয়া’য় "পণ্য বৈচিত্র্যায়ন ও গ্রাহক অভিজ্ঞতা" শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।

‘কৈফিয়া ফরিদপুর’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা রওশন আরা দীপ্তি।

মেলাকে কেন্দ্র করে স্থানীয় উদ্যোক্তারা কীভাবে তাঁদের পণ্যের মান উন্নয়ন করবেন, আকর্ষণীয়ভাবে প্রদর্শন ও উপস্থাপন করবেন এবং ক্রেতাদের সাথে দীর্ঘস্থায়ী ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলবেন,সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

কর্মশালায় মূখ্য প্রশিক্ষক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক, লেখক ও উদ্যোক্তা শাওন আকন্দ এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিশেষজ্ঞ আশিবুজ্জামান রূপম।

উক্ত আয়োজনে অংশগ্রহণকারী স্থানীয় উদ্যোক্তারা পণ্য বিপণন ও গ্রাহক সেবা উন্নয়নের আধুনিক কৌশল বিষয়ে বাস্তবমুখী জ্ঞান অর্জন করেন। উপস্থিত উদ্যোক্তারা জানান, আসন্ন মেলায় তাঁদের পণ্য সঠিকভাবে তুলে ধরতে এবং ব্যবসা সম্প্রসারণে এই কর্মশালাটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত