জয়পুরহাট    রোববার, ১১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মান্দায় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

ছবি- প্রতিনিধি

নওগাঁর মান্দায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে মান্দা থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নওগাঁ জেলা শাখার আহ্বায়ক ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর কুমার বিশ্বজিৎ সরকার।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেনের সভাপতিত্বে এবং উপপরিদর্শক বিজন কুমারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দিরের সাধারণ সম্পাদক সত্যেন্দ্রনাথ প্রামাণিক, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মলয় কুমার ঘোষ, মণ্ডপ কমিটির সভাপতি সুকমল চন্দ্র দাস, তৃপ্তিশ কুমার মণ্ডল ও অনুপ কুমার কুণ্ডু।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ শাওন বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি প্রতিটি পূজামণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান। পাশাপাশি পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন।

সভায় বক্তারা পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা, দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখা এবং প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপজেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর নওগাঁর মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ১২৬টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিপুলসংখ্যক মণ্ডপে পূজা আয়োজনকে কেন্দ্র করে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ১১ অক্টোবর ২০২৬

মান্দায় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত