জয়পুরহাট    সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে কহিনুর (১২) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।

রবিবার (১১ অক্টোবর) উপজেলার বরাতীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহত কহিনুর উপজেলার বরাতীপুর এলাকার বাসিন্দা শহিদুলের মেয়ে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে তুচ্ছ বিষয়ে নিয়ে মায়ের সাথে কহিনুরের কথা কাটাকাটি হয়। এই ক্ষোভ ও অভিমানের একপর্যাযয় তার মা ঘর থেকে বাইরে চলে যান। সেই মুহূর্তে ঘরে একা থাকার সুযোগে কহিনুর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে স্থানীয়দের মাঝে খবরটি ছড়িয়ে পড়ে । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, । প্রাথমিক ধারণা এটি আত্মহত্যার ঘটনা। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে মায়ের সাথে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে কহিনুর (১২) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।

রবিবার (১১ অক্টোবর) উপজেলার বরাতীপুর এলাকায় এ ঘটনা ঘটে। এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহত কহিনুর উপজেলার বরাতীপুর এলাকার বাসিন্দা শহিদুলের মেয়ে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সকালে তুচ্ছ বিষয়ে নিয়ে মায়ের সাথে কহিনুরের কথা কাটাকাটি হয়। এই ক্ষোভ ও অভিমানের একপর্যাযয় তার মা ঘর থেকে বাইরে চলে যান। সেই মুহূর্তে ঘরে একা থাকার সুযোগে কহিনুর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে স্থানীয়দের মাঝে খবরটি ছড়িয়ে পড়ে । পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, । প্রাথমিক ধারণা এটি আত্মহত্যার ঘটনা। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত