জয়পুরহাট    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

চিরিরবন্দরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধন

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার সাইতাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলশিয়ার মোড়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য ও হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া। 

উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান,  সাইতাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা জিহাদসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

‎সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে উপকার ভোগী পরিবার গুলোকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্য উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহ ও যাচাই করা হচ্ছে।

‎কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন, তথ্য সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রকৃত উপকার ভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

চিরিরবন্দরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলার সাইতাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলশিয়ার মোড়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য ও হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া। 

উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান,  সাইতাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা জিহাদসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

‎সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে উপকার ভোগী পরিবার গুলোকে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্ভাব্য উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহ ও যাচাই করা হচ্ছে।

‎কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন, তথ্য সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রকৃত উপকার ভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত