জয়পুরহাট    শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মেয়র প্রার্থী শামিম হোসেন মন্ডলের

‎পাঁচবিবিতে ১৮ শতাধিক পরিবারকে পূজার সামগ্রী বিতরণ

ছবি : প্রতিনিধি

‎প্রতি বছরের ন্যায় এবারও ২০২৬ সনে জয়পুরহাটের পাঁচবিবিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ১ হাজার ৮৩০ পরিবারের মাঝে পূজার সামগ্রী (নারিকেল চিনি ও শাড়ি) বিতরণ করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।

‎আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় পাঁচবিবি মাস্টারমাইন্ড স্কুল প্রাঙ্গণে তাঁর ব্যক্তিগত উদ্যোগে এ পূজাসামগ্রী বিতরণ করা হয়।

‎পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,মেয়র প্রার্থী জনপ্রিয় ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক বাবু সুনীল কুমার রায়, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো, পৌর শ্মশান কমিটির সভাপতি রতন কুমার কুন্ডু,

উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলাল,বণিক সমিতির সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী,উচাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক চৌধুরী লেবু ও পৌর ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনসুর রহমান খোকন প্রমূখ।

‎বক্তব্যে মেয়র প্রার্থীর শামীম হোসেন মন্ডল বলেন, আমি যে স্বপ্ন দেখছি সে স্বপ্ন পূরণ করতে পারেন আপনারাই। আপনাদের ভালোবাসা পেলে এরকম প্রোগ্রাম আরো ব্যাপক ভাবে করবো বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

‎

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

‎পাঁচবিবিতে ১৮ শতাধিক পরিবারকে পূজার সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

‎প্রতি বছরের ন্যায় এবারও ২০২৬ সনে জয়পুরহাটের পাঁচবিবিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী ১ হাজার ৮৩০ পরিবারের মাঝে পূজার সামগ্রী (নারিকেল চিনি ও শাড়ি) বিতরণ করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।

‎আজ শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় পাঁচবিবি মাস্টারমাইন্ড স্কুল প্রাঙ্গণে তাঁর ব্যক্তিগত উদ্যোগে এ পূজাসামগ্রী বিতরণ করা হয়।

‎পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,মেয়র প্রার্থী জনপ্রিয় ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক বাবু সুনীল কুমার রায়, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো, পৌর শ্মশান কমিটির সভাপতি রতন কুমার কুন্ডু,

উপজেলা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলাল,বণিক সমিতির সাধারণ সম্পাদক জীবনকৃষ্ণ সরকার বাপ্পী,উচাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক চৌধুরী লেবু ও পৌর ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনসুর রহমান খোকন প্রমূখ।

‎বক্তব্যে মেয়র প্রার্থীর শামীম হোসেন মন্ডল বলেন, আমি যে স্বপ্ন দেখছি সে স্বপ্ন পূরণ করতে পারেন আপনারাই। আপনাদের ভালোবাসা পেলে এরকম প্রোগ্রাম আরো ব্যাপক ভাবে করবো বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 

‎

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত