উৎসবমুখর পরিবেশে জয়পুরহাট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার রাতে গণঅধিকার পরিষদের কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হামিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা শিবলু, জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম,জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আমিনুল ইসলাম মাসুদ, জয়পুরহাট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল করিম।
আলোচনা সভায় বক্তারা সংবাদপত্র হকারদের বিভিন্ন দাবি-দাওয়া ও জীবনমান উন্নয়নে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দকে সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন