জয়পুরহাট    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ৩২ হাজার ১৫০ টাকা।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

বিজিবি জানায়, শনিবার অচিন্তপুর বিওপি ও আমড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৮১ পিস ইনজেকশন জব্দ করা হয়। জব্দ করা এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের সিজার মূল্য ১ লাখ ৩২ হাজার ১৫০ টাকা।

বিজিবি আরও জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্যের প্রবেশ রোধ এবং সংশ্লিষ্টদের আটকে পেশাদারত্বের সঙ্গে কাজ করবে বিজিবি।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফুলবাড়ী সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ৩২ হাজার ১৫০ টাকা।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

বিজিবি জানায়, শনিবার অচিন্তপুর বিওপি ও আমড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৮১ পিস ইনজেকশন জব্দ করা হয়। জব্দ করা এসব মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের সিজার মূল্য ১ লাখ ৩২ হাজার ১৫০ টাকা।

বিজিবি আরও জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্যের প্রবেশ রোধ এবং সংশ্লিষ্টদের আটকে পেশাদারত্বের সঙ্গে কাজ করবে বিজিবি।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত