জয়পুরহাট    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন

ছবি- প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ২০২৬-২০২৭ অর্থবছরে উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিলের আওতায় রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বেলকুচি সদর ইউনিয়নের চরাঞ্চলে বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান (আলীম)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা  আফরিন জাহান।

এ সময় উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা প্রকৌশলী এস.এম. শাহাদাত হোসেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক মুক্তার, বেলকুচি পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ এবং বেলকুচি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ শিকদারসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সকল স্তরের সকল নেতৃবৃন্দ সাংবাদিক এবং এলাকার বয়স্ক  ময় মুরুব্বী প্রবীণ ব্যক্তিগণ ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সংসদ সদস্য আমিরুল ইসলাম খান (আলীম), অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান এবং উপস্থিত অত্র অঞ্চলের সকল ময় মুরুব্বী রাজনীতিবিদ, সকল স্তরের  নেতাকর্মীরা নিজ হাতে তালগাছের চারা রোপণ করেন। এর মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলার বিভিন্ন সড়কের পাশে তালগাছের চারা ও বীজ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং প্রাকৃতিক সৌন্দর্য উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে তালগাছ রোপণ ও যথাযথ পরিচর্যার মাধ্যমে উপজেলার সড়কপথের দুই পাশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

তালগাছ পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় তালগাছ রোপণ নিয়ে জনসচেতনতা বৃদ্ধিও এ ধরনের উদ্যোগের অন্যতম ইতিবাচক দিক। তবে বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকা এবং আবহাওয়াবিষয়ক সতর্কতা অনুসরণ করাও জরুরি।

বেলকুচি উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ কর্মসূচি উপজেলার পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত