জয়পুরহাট    রোববার, ১৮ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

হিলিতে মাদকসহ বাবা-দুই ছেলেসহ গ্রেপ্তার ৪,ওয়ারেন্টে আটক ২

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুরে (হিলি) মাদকদ্রব্যসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক গ্রেপ্তার চারজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হাকিমপুর উপজেলার ধরন্দা গ্রামের মৃত রেজাউল মণ্ডলের ছেলে মো. বেলাল হোসেন (৩০), মহেরাপাড়া গ্রামের মো. মাহে আলম (৫০) এবং তাঁর দুই ছেলে মো. রেজওয়ান প্রধান রিমন (২৮) ও মো. শাহরিয়ার প্রধান রিফাত।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে বিজিবি মাদকসহ ওই চারজনকে গ্রেপ্তার করে। 

পরে রোববার বিকেলে তাঁদের হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশি পাহারায় তাঁদের দিনাজপুরের আদালতে পাঠানো হয়।

এদিকে, হাকিমপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি মো. মমিনুর রহমান ও মো. সোহেল রানাকে গ্রেপ্তার করেছে। মমিনুর রহমান উপজেলার সাতকুড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপর আসামি সোহেল রানা বলরামপুর গ্রামের আব্দুল্লাহ ও আমিনার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক মামলায় ধরন্দা গ্রামের বেলাল হোসেনকেও আসামি করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

হিলিতে মাদকসহ বাবা-দুই ছেলেসহ গ্রেপ্তার ৪,ওয়ারেন্টে আটক ২

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের হাকিমপুরে (হিলি) মাদকদ্রব্যসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক গ্রেপ্তার চারজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে, পৃথক অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হাকিমপুর উপজেলার ধরন্দা গ্রামের মৃত রেজাউল মণ্ডলের ছেলে মো. বেলাল হোসেন (৩০), মহেরাপাড়া গ্রামের মো. মাহে আলম (৫০) এবং তাঁর দুই ছেলে মো. রেজওয়ান প্রধান রিমন (২৮) ও মো. শাহরিয়ার প্রধান রিফাত।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে বিজিবি মাদকসহ ওই চারজনকে গ্রেপ্তার করে। 

পরে রোববার বিকেলে তাঁদের হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে পুলিশি পাহারায় তাঁদের দিনাজপুরের আদালতে পাঠানো হয়।

এদিকে, হাকিমপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামি মো. মমিনুর রহমান ও মো. সোহেল রানাকে গ্রেপ্তার করেছে। মমিনুর রহমান উপজেলার সাতকুড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপর আসামি সোহেল রানা বলরামপুর গ্রামের আব্দুল্লাহ ও আমিনার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক মামলায় ধরন্দা গ্রামের বেলাল হোসেনকেও আসামি করা হয়েছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত