জয়পুরহাট    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পত্নীতলায় বাংলাদেশ প্রেসক্লাবের মাসিক আলোচনা অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখার মাসিক সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ঐক্য সুদৃঢ় করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মোঃ মোকছেদুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব রিজওয়ান হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোকছেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সোহানুর ইসলাম সোহান, মেহেদি হাসান এবং বাংলাদেশ প্রেসক্লাবের সহসভাপতি জাকির হোসেন ও মিলন শাহ।

এ ছাড়াও সভায় রুপল হোসেনসহ বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সাংগঠনিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও উন্নয়নমুখী করার বিষয়ে মতবিনিময় করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

পত্নীতলায় বাংলাদেশ প্রেসক্লাবের মাসিক আলোচনা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখার মাসিক সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ঐক্য সুদৃঢ় করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মোঃ মোকছেদুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব রিজওয়ান হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোকছেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সোহানুর ইসলাম সোহান, মেহেদি হাসান এবং বাংলাদেশ প্রেসক্লাবের সহসভাপতি জাকির হোসেন ও মিলন শাহ।

এ ছাড়াও সভায় রুপল হোসেনসহ বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সাংগঠনিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও উন্নয়নমুখী করার বিষয়ে মতবিনিময় করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত