জয়পুরহাট    মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বিরামপুরে যৌন উত্তেজক সিরাপ জব্দ, হিলিতে ভারতীয় কম্বল উদ্ধার

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর ও হিলিতে পৃথক অভিযান চালিয়ে ১৪৪ বোতল যৌন উত্তেজক সিরাপ ও তিনটি ভারতীয় কম্বল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৯ অক্টোবর) রাতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গতকাল আনুমানিক ৮টা ২৫ মিনিটে জয়পুরহাট ব্যাটালিয়নের অধীনস্থ ভাইগড় বিওপির কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ টহলদল বিরামপুর উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালায়। 

সীমান্ত পিলার ২৯০ এর মেইন পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পাকা রাস্তার পাশে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগটি তল্লাশি করে বাংলাদেশে বিক্রয়যোগ্য ‘নিশি’ ব্র্যান্ডের ১০০ মিলিলিটারের ১৪৪ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

এদিকে, একই দিন হিলিসিপি বিওপির সদস্যরা হিলি আন্তর্জাতিক চেকপোস্টের (আইসিপি) গেটে পৃথক অভিযান চালিয়ে তিনটি ভারতীয় কম্বল জব্দ করেন।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। 

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সদস্যরা নিয়মিতভাবে তৎপর রয়েছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিরামপুরে যৌন উত্তেজক সিরাপ জব্দ, হিলিতে ভারতীয় কম্বল উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের বিরামপুর ও হিলিতে পৃথক অভিযান চালিয়ে ১৪৪ বোতল যৌন উত্তেজক সিরাপ ও তিনটি ভারতীয় কম্বল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৯ অক্টোবর) রাতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গতকাল আনুমানিক ৮টা ২৫ মিনিটে জয়পুরহাট ব্যাটালিয়নের অধীনস্থ ভাইগড় বিওপির কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ টহলদল বিরামপুর উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালায়। 

সীমান্ত পিলার ২৯০ এর মেইন পিলার থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি পাকা রাস্তার পাশে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগটি তল্লাশি করে বাংলাদেশে বিক্রয়যোগ্য ‘নিশি’ ব্র্যান্ডের ১০০ মিলিলিটারের ১৪৪ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

এদিকে, একই দিন হিলিসিপি বিওপির সদস্যরা হিলি আন্তর্জাতিক চেকপোস্টের (আইসিপি) গেটে পৃথক অভিযান চালিয়ে তিনটি ভারতীয় কম্বল জব্দ করেন।

জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। 

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি সদস্যরা নিয়মিতভাবে তৎপর রয়েছেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত