দুপচাঁচিয়া পৌর এলাকার বিভিন্ন মন্দিরের প্রতিমা কেন্দ্রীয় বিসর্জন ঘাটে আনা হলে ধর্মীয় নাচ-গান ও ভক্তিমূলক আয়োজনের মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান। পূজা-অর্চনা শেষে মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরে দেবী দুর্গাকে সিঁদুর পরিয়ে দেন ভক্তরা। এরপর শত শত মা-বোন ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় মেতে ওঠেন।
আনন্দ, ভালোবাসা ও ভক্তির আবহে সিঁদুর খেলা শেষে বিদায়ের সুরে ভারী হয়ে ওঠে পরিবেশ। ঢাকের বাদ্য আর ভক্তদের আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে অশ্রুসিক্ত নয়নে প্রিয় মাকে বিদায় জানান ভক্তরা।
বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় দুপচাঁচিয়া মহাশ্মশান কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরের বিসর্জন ঘাটে প্রতিমা বিসর্জন উপলক্ষে এ আবেগঘন দৃশ্যের অবতারণা হয়।
দুপচাঁচিয়া পৌর এলাকার সব প্রতিমা কেন্দ্রীয় বিসর্জন ঘাটে আনার পর প্রতিটি মন্দিরের সদস্যরা ধর্মীয় নাচ-গান ও নানা আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। প্রতিমা বিসর্জনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি প্রতিটি মন্দিরের স্বেচ্ছাসেবকরাও সার্বিক সহযোগিতা করেন।
বিজয়ার এই মুহূর্তে একদিকে ছিল উৎসবের আনন্দ, অন্যদিকে ছিল মাকে বিদায় জানানোর গভীর বেদনা। সিঁদুর খেলার রঙে রঙিন হয়ে ওঠা মুখগুলোতে শেষ মুহূর্তে ফুটে ওঠে অশ্রুসজল ভালোবাসা ও আগামী বছর আবারও মায়ের আগমনের প্রতীক্ষা।
অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরুখ খান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখা, পূজা উদযাপন ফ্রন্ট, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন