জয়পুরহাট    বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

হাকিমপুরে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

ছবি- প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে হাকিমপুর হিলি থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হাকিমপুর উপজেলার দেবখন্ডা পূর্বপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে শুকুর আলী (৩৮) এবং একই উপজেলার গোহাড়া গ্রামের আনন্দ বর্মনের ছেলে প্রবিন বর্মন।

পুলিশ জানায়, শুকুর আলীর বিরুদ্ধে হাকিমপুর থানার জিআর-৩/২৫ নম্বর মামলায় এবং প্রবিন বর্মনের বিরুদ্ধে জিআর-৩০০(১৯) নম্বর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

হাকিমপুরে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে হাকিমপুর হিলি থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হাকিমপুর উপজেলার দেবখন্ডা পূর্বপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে শুকুর আলী (৩৮) এবং একই উপজেলার গোহাড়া গ্রামের আনন্দ বর্মনের ছেলে প্রবিন বর্মন।

পুলিশ জানায়, শুকুর আলীর বিরুদ্ধে হাকিমপুর থানার জিআর-৩/২৫ নম্বর মামলায় এবং প্রবিন বর্মনের বিরুদ্ধে জিআর-৩০০(১৯) নম্বর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত