জয়পুরহাট    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ছবি- প্রতিনিধি

নওগাঁর সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ২য় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২য় ম্যাচে আইহাই ফুটবল একাডেমী ২-১ গোলে গাংগুরিয়া ফুটবল একাডেমী কে পরাজিত করেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে সাপাহার উপজেলার মরাডাঙ্গা-ময়নাকুড়ি ফুটবল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে সভাপতিত্ব করেন শিরন্টি ইউপি বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজির উদ্দীন।  

এ সময় মরাডাঙ্গা-ময়নাকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা ও পারস্পরিক সম্প্রীতি জোরদার হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ২য় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২য় ম্যাচে আইহাই ফুটবল একাডেমী ২-১ গোলে গাংগুরিয়া ফুটবল একাডেমী কে পরাজিত করেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে সাপাহার উপজেলার মরাডাঙ্গা-ময়নাকুড়ি ফুটবল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে সভাপতিত্ব করেন শিরন্টি ইউপি বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজির উদ্দীন।  

এ সময় মরাডাঙ্গা-ময়নাকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা ও পারস্পরিক সম্প্রীতি জোরদার হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত