জয়পুরহাট    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

ছবি- প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় তিনি পত্নীতলা থানা পরিদর্শন করেন। এ সময় থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্ত, অপরাধ দমন এবং সাধারণ মানুষকে পুলিশি সেবা প্রদানের বিভিন্ন দিক পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার অফিসার ইনচার্জসহ কর্মরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুততম সময়ে পুলিশি সেবা নিশ্চিত করা এবং অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করলেন নওগাঁর পুলিশ সুপার

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর পত্নীতলা থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় তিনি পত্নীতলা থানা পরিদর্শন করেন। এ সময় থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা তদন্ত, অপরাধ দমন এবং সাধারণ মানুষকে পুলিশি সেবা প্রদানের বিভিন্ন দিক পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার অফিসার ইনচার্জসহ কর্মরত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুততম সময়ে পুলিশি সেবা নিশ্চিত করা এবং অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত